চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ বছরে চ্যানেল আই: দিনভর পর্দায় থাকবে বর্ণিল পরিবেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2022
বিনোদন
A A
Advertisements

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১ অক্টোবর)। এ উপলক্ষে ১ অক্টোবর দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

ক্রোড়পত্রে থাকছে বিশেষ লেখা। চ্যানেল আইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা।

১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিওতে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম প্রহরের একটি দীর্ঘ কেক কাটবেন। এছাড়া ১ অক্টোবর দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকবে মুগ্ধকর পরিবেশনা।

যদিও এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে চ্যানেলটি। এ ধারাবাহিকতায় প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ প্রচার হচ্ছে দেশের বিভিন্ন জেলার দর্শকদের চ্যানেল আই সম্পর্কে ভাবনা ও প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’।

৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে মোস্তফা মল্লিকের পরিচালনায় বার্তা বিভাগের বিশেষ অনুষ্ঠান ‘ফিরে আসা’। ওইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখানো হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ বিদেশে রান্না’র বিশেষ পর্ব।

১ অক্টোবর সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী প্রচার হবে আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চুর পরিচালনায় চ্যানেল আই চেতনা চত্বর থেকে উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার ‘চ্যানেল আই ২৪, এবার আসছে ২৫’।

ওইদিন দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম ২’। সন্ধ্যা ৬টায় রয়েছে অপু মাহফুজের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বজুড়ে চ্যানেল আই’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে মাশরুর শাকিলের পরিচালনায় বার্তা বিভাগের আরো একটি বিশেষ অনুষ্ঠান ‘টেলিভিশন মিডিয়ার বিবর্তন: বোকাবাক্স থেকে মুঠোফোন’।

রাত ৭টা ৩০ মিনিটে দেখানো হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘পুনর্জন্ম ৩’। রাত ১০টায় প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’র বিশেষ পর্ব। রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন এর বিশেষ আয়োজন ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড’। এবারে থাকছে গুজরাটের লিটল র‌্যান অফ কাচ ও দুবাই এর আল মারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভ এর জীববৈচিত্র ও পরিবেশ নিয়ে বিশেষ পর্ব।

ট্যাগ: ইমপ্রেসচ্যানেল আইচ্যানেল আই ২৪নাটকপ্রধানমন্ত্রীফরিদুর রেজা সাগরভিকি জাহেদমুকিত মজুমদার বাবুলিড বিনোদনশাইখ সিরাজসিনেমাহাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যক্তিগত দ্বীপের মালিক হলেন মিকা সিং

পরবর্তী

চ্যানেল আই স্বাধীনতার অন্যতম প্রতীক: তোফায়েল আহমেদ

পরবর্তী

চ্যানেল আই স্বাধীনতার অন্যতম প্রতীক: তোফায়েল আহমেদ

চ্যানেল আই আমার কাছে দ্বিতীয় পরিবার: ঐশী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি 2, 2026

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি 2, 2026

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version