মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু

মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ, আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আজিলাল প্রদেশের ডেমনেট শহরের একটি বাজারের কাছে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস বাঁকে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে, মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছিল।
দেশটির ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ৩৫০০ জনের মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







