অন্যান্য

বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভারের ২২ তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল গত শনিবার (২৫ মে) ঢাকার ইস্কাটনের বিয়াম অডিটিরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে থেকে দিনব্যাপী এ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকা জেলা রোভারের অধীন নিবন্ধিত সরকারি ও বেসরকারি প্রাতিষ্ঠানিক এবং মুক্ত দল সমুহের মধ্যে প্রায় পাঁচ শতাধিক কাউন্সিলরবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কাউন্সিল সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভারের সন্মানিত ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের সহ-সভাপতি ও আঞ্চলিক প্রতিনিধি প্রফেসর এমএ বারি।

সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের ভারপ্রাপ্ত কমিশনার আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্যের রাখেন ঢাকা জেলা রোভারের সম্পাদক স্কাউটার সৈয়দ জাহাঙ্গীর আলম। আর্থিক বিবরণী তুলে ধরেন জেলা রোভারের কোষাধ্যক্ষ স্কাউটার ফরিদা ইয়াসমিন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে পরবর্তী তিন বছরের জন্য ঢাকা জেলা রোভারের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আশরাফ উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করেন।

ঢাকা জেলা রোভারের কমিশনার হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে স্কাউটার সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্কাউটার মো. আব্দুল হান্নান নির্বাচিত হন। কোষাধ্যক্ষ হিসেবে স্কাউটার ড. মো. আক্কাছ আলী আকাশ নির্বাচিত হন।

বিষয়:ঢাকা জেলা রোভারত্রি-বার্ষিক সম্মেলনবাংলাদেশ স্কাউটস্
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…