আন্তর্জাতিক

সাউথ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুনে ২২ জনের মৃত্যু

সাউথ কোরিয়ায় ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় একটি ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এরপর তা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন তারা। সেসময় নিহতদের মরদেহসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সাউথ কোরিয়ার গণমাধ্যম জানায়, আগুন লাগার সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন এবং কর্তৃপক্ষ সব কর্মীদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

বিষয়:আগুনকারখানায় আগুনদক্ষিণ কোরিয়াসাউথ কোরিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…