ক্রিকেট

‘বিশ্বকাপ জয়ের সব রসদ বাংলাদেশ দলে আছে’

‘বিশ্বকাপ জয়ের সব রসদ বাংলাদেশ দলে আছে’

ওয়ানডে সংস্করণে বেশ ভালো দল বাংলাদেশ। কয়েকবছর ধরেই জয়ের ধারাবাহিকতা দেখিয়ে আসছে তামিম-সাকিব বাহিনী। অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে চলা ওয়ানডে বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়েই যাবে টিম টাইগার্স। বাংলাদেশ নারী দলের শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নে জানালেন, যে রসদ দলে আছে তাতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা যেতেই পারে।

১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী লঙ্কান দলের গর্বিত সদস্য তিলকারত্নে। এশিয়ার মাটিতে হওয়া টুর্নামেন্টে সবাইকে চমকে দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল রানাতুঙ্গা-জয়সুরিয়াদের দল।

সেই অভিজ্ঞতা থেকে তিলকারত্নে রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। অন্যতম দাবিদার তারা। বিশ্বকাপ জয়ের সব রসদ দলের মাঝে আছে। দরকার এখন নিজেদের উপর বিশ্বাস রাখা, নিজেদের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে, বিশ্বকাপ জয় অসম্ভব নয়।’

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। সব খেলাই মিরপুরে।

আসন্ন সিরিজ নিয়ে তিলকারত্নে বললেন, ‘সবাই হোম অব ক্রিকেটে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। প্রস্তুতি শুরু হয়েছে। আমরা প্রসেস অনুযায়ী এগোতে চাই। সিরিজটাতে ভালো করতে সবাই উদগ্রীব।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩টিম টাইগার্সতামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…