কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় কিশোরদের জন্য পানিতে ডুবে মৃত্যুর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকুন্দিয়ায় একটি স্কুলের প্রবেশদ্বারে গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করা রয়েছে, যেখানে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চরতেরটেকিয়া এলাকার মাধুয়া ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ(৯) এবং চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুজনসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবায় যান তারা। এসময় ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামেন তিনজন। পরে সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। তা দেখে ডোবার পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলেই তামহীদ মারা যান। মুমূর্ষ অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।

চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:পাকুন্দিয়াপানিতে ডুবে মৃত্যুশিক্ষার্থীর মৃত্যু
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…