চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোরশেদ আলমমোরশেদ আলম
১০:২০ পূর্বাহ্ন ২৮, মার্চ ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগি বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

গতকাল ২৭ মার্চ বুধবার রাতে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৩ জন যাত্রী। নিহত আবুল কাশেম ও আব্দুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন-কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী। চালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামলে ঠিক ওই মুহূর্তে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় সিএনজির এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT