জনপদ

মোটরসাইকেলে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে নিহত ২

চ্যানেল আই অনলাইন অফিস ভবনের সামনে ফোয়ারা ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিস ভবনের সামনে একটি ফোয়ারা ও সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলযোগে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। দু’টি মোটরসাইকেলে মোট চার বন্ধু ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে তারা চারজন মোটরসাইকেলযোগে রাঙামাটির উদ্দেশে রওনা দেন।

নিহত ওই দুই যুবক হলেন- ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) এবং ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)। তারা দু’জন ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তারা মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ওই দু’যুবক গুরুতর আহত হন। পরে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা দেন।

ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দু’জনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ওই দু’যুবক বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে যাচ্ছিলেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ বলেন, অফিস ছুটি থাকায় আমরা চার বন্ধু মোটরসাইকেলযোগে রাঙ্গামাটির উদ্দেশে রওনা দেই। ফেনীর লালপোল নামক স্থানে পৌঁছলে আমাদের পেছনের মোটারসাইকেলকে একটি বাস চাপ দিলে তারা বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান ও লরির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়।

বিষয়:ফেনীমোটরসাইকেল দুর্ঘটনা
প্রতিবেদক

রবিউল হক রবি

ফেনী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…