কুড়িগ্রামে ট্রাক চাপায় নিহত ২

কুড়িগ্রামে ট্রাক চাপায় দুইজন নিহত ও একজন আহত, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৩ জন।
রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এছাড়াও আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






