জনপদ

মন্দিরে গণপিটুনিতে নিহত ২

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বৈঠক, সবাই মোবাইল ফোনে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বৈঠক, সবাই মোবাইল ফোনে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহাদাত হোসেন টিটু: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের হামলার দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। আগুন যেভাবেই লাগুক না কেন তা তদন্তে বেরিয়ে আসবে।

পুলিশ সুপার বলেন, প্রতিমায় আগুন দেওয়ার ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে এবং এতে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয় মানুষ। এ ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:নিহত ২ফরিদপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…