জনপদ

ঘন কুয়াশায় বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

ঘন কুয়াশায় বাস-ট্রলির সংঘর্ষের ছবি, আহত ও নিহতের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় বাস ও ট্রলি সংঘর্ষের দৃশ্য, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। নিহতরা হলেন: ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

রোববার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এসময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশ ছিল। যার কারণে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

বিষয়:নিহত ২বরিশালসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…