জনপদ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ নিহত ২

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার ডেলটা সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২, ভবনটির সামনে একটি কন্টেইনার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেত্রকোনার কলমাকান্দায় জমিতে মটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। এসময় একজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা শুনুই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের শুনই সারুলিয়া গ্রামের সদর আলীর ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৪৯), একই এলাকার তার কর্মচারী ফজলু মিয়ার ছেলে রুপায়েন মিয়া (২৩)। আহত ব্যক্তি একই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৩৬)।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিষয়:নিহত ২নেত্রকোণা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…