পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী ২ ভাই নিহত

ঢাকার চ্যানেল আই অনলাইন অফিসের প্রবেশদ্বার, যেখানে কর্মচারী ও দর্শনার্থীরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অভি ও নিলয় নামে ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে নয়টায় চাঁদপুর শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে লোহারপুল এলাকায় আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে গত ১১ জানুয়ারি অভি ও ১৮ জানুয়ারি নিলয় ইতালি থেকে দেশে আসেন বলে জানায় নিহতের পরিবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






