আন্তর্জাতিক

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু

বাস দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে, ঘটনাস্থলে অনেক মানুষ ও উদ্ধারকারী দল উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রাজধানী আলজিয়ার্সের মোহাম্মদিয়া শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আলজেরিয়ার জরুরি পরিষেবা জানায়, বাসটি সেতু থেকে প্রায় ১০ মিটার নিচে নদীতে পড়ে গিয়েছিল। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয় ও আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তারা।

বিষয়:আলজেরিয়ানিহত ১৮বাস দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…