ইউক্রেন থেকে বিভিন্ন দেশে যাবে শস্যভর্তি ১৬ জাহাজ

একজন সৈনিক বন্দরে দাঁড়িয়ে আছেন, পেছনে শস্যবাহী জাহাজ দেখা যাচ্ছে, যা ইউক্রেন থেকে রওনা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের ওদেসা বন্দরে শস্যভর্তি ১৬টি জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। আজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে শস্য রপ্তানিকারী প্রথম জাহাজটি।
এই বন্দরের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ টন শস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে পাঠানো হবে। জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই মস্কো ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত শস্য রপ্তানি চুক্তির আওতায় শস্যগুলো পাঠানো হচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যে রুশ ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের শীর্ষ খাদ্যপণ্য রফতানি ব্যবসায়ী ওলেক্সি ভাদাটুরস্কি। ক্ষেপনাস্ত্র হামলায় তিনি ও তার স্ত্রী নিহত হন। ভাদাটুরস্কি নিবুলন নামে একটি কোম্পানির মালিক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







