গাইবান্ধা

ছাগলের দাম ১ লাখ ১৫ হাজার!

একটি বিশিষ্ট ছাগল যার দাম ১ লাখ ১৫ হাজার টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাগলটি একটি বাজারে দেখা যাচ্ছে, যার দাম অনেক বেশি, এটি বিশেষ ধরনের ছাগল।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরবানির হাটে এবারের আকর্ষণ তোতাপুরী, হরিয়ানা, হরিয়ানা ক্রস জাতের ছাগল। এর মধ্যে প্রায় ৯০ কেজি ওজনের একটি রাম ছাগলের দেখা মিলেছে। যার দাম চাওয়া হচ্ছে ১ লাখ টকার বেশি।

আজ মঙ্গলবার (২১ মে) হাটে তোলার আগে মালিক আনোয়ারুল ইসলামের খাবারের হোটেলের সামনে ছাগলটি বেঁধে রাখলে উৎসুক মানুষ ভীড় জমায়।

আনোয়ারুল ইসলাম জানান, ছাগলটির বয়স ৩ বৎসর। ছাগলটির দাম চাওয়া হচ্ছে এক লাখ ১৫ হাজার টাকা। ছাগলটির গায়ের রং ও শারীরিক অবয়ব হরিণের মতো খুব আকর্ষণীয়। এ ছাগলটির চা খাওয়ার নেশা রয়েছে।

শখের বসে ছাগলটি তিনি লালন-পালন করেছেন। দীর্ঘ সময় ধরে ছাগলটি লালন-পালন করে বড় করায় ছাগলটির প্রতি তাদের মায়া-মমতা জন্মেছে।

বিষয়:কোরবানির হাট ২০২৬ছাগলের দামহরিয়ানা জাতের ছাগল
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…