অপরাধ

রাজধানীতে একদিনে ১৪৮১টি মামলা

Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a motorcycle and rider on a busy street in Bangladesh, with other vehicles and pedestrians nearby. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ১৪৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। এ সময় মামলা ছাড়াও ২১৮টি গাড়ি ডাম্পিং ও ৩২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:ট্রাফিকডিএমপিডিএমপি ট্রাফিক বিভাগমামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…