জনপদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক যানজট, যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, হাজার হাজার যানবাহন আটকা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, আজ (১৫ জুন) ভোররাতে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। শুক্রবার মধ্যরাত থেকেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে এই মহাসড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানায়, এছাড়াও সেতুতে দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

বিষয়:বঙ্গবন্ধু সেতুবঙ্গবন্ধু সেতু মহাসড়কযানজট
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…