বাংলাদেশ

রাজধানীসহ বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস

বৃষ্টির মধ্যে মানুষজন চলাচল করছে, ঝড়ের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে তিনজন মানুষ হাঁটছেন, চারপাশে ঝড়ের পূর্বাভাসের পরিস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:আবহাওয়াঝড়সারাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…