বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ১০৮ জন আক্রান্ত

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ হাসপাতাল শিবিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যেখানে রোগীরা চিকিৎসকদের দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৪ হাজার ৯০৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১১ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু অবস্থাডেঙ্গু আক্রান্তডেঙ্গু পরিস্থিতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…