বাংলাদেশ

সারা দেশে ১০ হাজার আনসার মোতায়েন

বাংলাদেশের বিভিন্ন স্থানে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে ১০ হাজার আনসার সদস্য মোতায়েনের ছবি, যারা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মঙ্গলবার ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আনসার ভিডিপি মহাপরিচালককে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামীকাল ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়।

বিষয়:আনসার ভিডিপিজননিরাপত্তা বিভাগপুলিশকে সহায়তাবিএনপির হরতাল অবরোধমোতায়েনস্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…