বাংলাদেশ

প্রকল্পে বরাদ্দের টাকা শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে: পাট উপদেষ্টা

বাংলাদেশের পাট উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, প্রকল্পের অর্থ ব্যবহারে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকল্পে বরাদ্দের টাকা শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে পাট উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমি চাই, বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেনো শতভাগ সদ্ব্যবহার করা হয়, সেটা নিশ্চিত করতে। 

রোববার ২২ সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। এই গণজাগরণ থেকে পরিবর্তন আনতে হবে, দেশে দুর্নীতি কমাতে হবে। সাধারণ মানুষের দুর্দশা কমাতে হবে।

এর আগে, পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে পায়রা বন্দরে আরও বিনিয়োগের প্রয়োজনীতার কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর রাজীব ত্রিপুরা।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ,ক্যাপ্টেন এস এম শরিফুর রহমানসহ (প্রকল্প পরিচালক,পাবক) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়:উপদেষ্টাদুর্নীতিপাটপাট উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…