অর্থনীতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বরাদ্দ শত কোটি টাকা

চ্যানেল আই অনলাইন জাতীয় বাজেট ২০২৫-২৬, জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য জাতীয় বাজেট ২০২৫-২৬ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবেদন, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়গুলো তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় শরু হয়েছে বাজেট বক্তৃতা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের এই বাজেট বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সুতরাং, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

বিষয়:জলবায়ু পরিবর্তনজলবায়ু পরিবর্তনে বাজেটবাজেটবাজেট ২০২৫-২৬
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…