জনপদ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

শিশু শিশুর মৃত্যু বিষধর সাপের দংশনে, শিশু হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ মাস বয়সী শিশুর বিষধর সাপের দংশনে মৃত্যু, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষধর সাপের দংশনে আরিয়ন (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

সাপের দংশনে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আরিয়ন তার বাবা-মায়ের পাশে ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার করে উঠলে তার বাবা-মা দ্রুত তাকে কোলে নেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে তারা দেখতে পান, একটি বিষধর জাত সাপ ঘরের মেঝেতে ঘোরাফেরা করছে। তাদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

এরপর শিশুটিকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান জানান, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

স্বজনদের ভাষ্যমতে, তাকে সাপে দংশন করেছিল। শিশুটির হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা আরমান মিয়া বলেন, রাতে আমাদের পাশেই আমার ছেলে আরিয়ন ঘুমিয়ে ছিল। হঠাৎ তার চিৎকার শুনে আমরা জেগে উঠি। ঘরের বাতি জ্বালিয়ে দেখি তার পাশে একটি জাত সাপ রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় সাপটিকে মেরে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে আমার সন্তানের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

বিষয়:দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সবিষধর সাপের দংশনশিশু মৃত্যু
প্রতিবেদক

এনায়েতুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…