জনপদ

ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

বাংলাদেশি নাগরিকদের বিজিবি হেফাজতে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:১০ বাংলাদেশিময়মনসিংহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…