চাঁদপুর

চাঁদপুরে পিকআপের চাপায় নিহত ১

চাঁদপুরে পিকআপের চাপায় নিহতের ঘটনাস্থল, বেশ কয়েকজন আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে পিকআপের চাপায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী পিকআপের চাপায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকসহ পিকআপটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে আসছিলেন। তিনি চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ফরিদগঞ্জমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। এ ঘটনায় পরবর্তী অবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বিষয়:চাঁদপুরনিহত ১
প্রতিবেদক

মোরশেদ আলম

চাঁদপুর প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…