মহানবীকে অবমাননার প্রতিবাদ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
আহত ২

বিক্ষোভকারীরা মহানবীকে অবমাননার প্রতিবাদে অংশগ্রহণ করছে, প্রচুর মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভে সমাবেশ চলার সময় বিক্ষোভকারীদের একজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহতের নাম মো. বাবর (৩৬)। তিনি ওমান প্রবাসী ছিলেন। দুই মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ১৫ দিন পরই তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
নিহত মো. বাবর ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







