স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে, রোগীর পরিবারের সদস্যরা পাশে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮ জন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড মার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও দুইজন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ১৮ দশমিক ২ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৫৮ জন। এর মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গুতে মৃত্যু ১
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…