চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনে ‘আমি কী তুমি’র ১ কোটি মিনিট স্ট্রিমিং!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 03, আগস্ট 2023
বিনোদন
A A
Advertisements

মুক্তির পর থেকে ৭ দিনের মধ্যে ১ কোটির বেশি মিনিট স্ট্রিমিং হয়েছে আইস্ক্রিনের অরিজিনাল সিরিজ ‘আমি কী তুমি’। প্রথম অরিজিনাল কন্টেন্টে এমন সাড়ায় আপ্লুত আইস্ক্রিন পরিবার। 

বৃহস্পতিবার দুপুরে আইস্ক্রিন থেকে জানানো হয়, ৭ দিনে ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’র জন্য অভূত সাড়া পেয়েছেন। কোটির বেশী মিনিট স্ট্রিমিং হওয়ার পাশাপাশি দর্শকের কাছ থেকে দারুণ ফিডব্যাক পেয়েছেন।

এদিকে ২৭ জুলাই আইস্ক্রিনে ‘আমি কী তুমি’ স্ট্রিমিং হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় রীতিমত হুড়োহুড়ি। বেশীর ভাগই সিরিজটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। চলচ্চিত্র ও নাটকের গ্রুপগুলোতে সিরিজটি নিয়ে বেশকিছু ইতিবাচক রিভিউ চোখে পড়েছে।

আট পর্বের রহস্য সিরিজটিতে কল্প জগতের বিষয়টি দারুণভাবে স্পর্শ করেছে এই সময়ের দর্শকদের। যেখানে বাংলাদেশের পাশাপাশি প্যারালাল অন্য আরেকটি জগত দেখানো হয়েছে। যার নাম ‘সিগমা বাংলাদেশ’। যার জাতীয় ফল ‘করলা’। সেই করলা আবার খেতে নাকি মিষ্টি! যেখানে পকেটে টাকা না থাকলে ফ্রি বুথ থেকে চাইলে টাকা পাওয়া যায়। কেউ ইভটিজিং করার কথা চিন্তা করলে অটোমেটিক শকড খায়!

সিরিজে দেখানো ‘সিগমা বাংলাদেশ’ নিয়ে অসংখ্য মন্তব্য, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়! এসব কারণে প্রতিনিয়ত কৌতূহলী হয়ে উঠছেন দর্শক।

সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে।

এমনই রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, সাদিয়া ইসলাম মৌ, জুনায়েদ বোকদাদি, ফজলুর রহমান বাবু, আবদুল্লাহ আল সেন্টু, ওয়াহিদা মল্লিক, তারিক আনাম খান, আনোয়ার শাহী ও রফিউল কাদের রুবেল।

ট্যাগ: আইস্ক্রিনআনোয়ার শাহীআবদুল্লাহ আল সেন্টুআমি কী তুমিওটিটিওয়াহিদা মল্লিকজুনায়েদ বোকদাদিতারিক আনাম খানফজলুর রহমান বাবুভিকি জাহেদমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশ্যামল মাওলাসাদিয়া ইসলাম মৌসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরুর পেট থেকে বের হলো ৩০ কেজি পলিথিন ব্যাগ

পরবর্তী

শিল্প নির্দেশক নীতীনের ময়না তদন্তের রিপোর্টে যা জানা গেল

পরবর্তী

শিল্প নির্দেশক নীতীনের ময়না তদন্তের রিপোর্টে যা জানা গেল

গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ির মৃত্যুদণ্ড

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি 2, 2026

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version