ক্রিকেট

৬ উইকেট নিয়ে তাইজুলের ‘১৫০’

তাইজুলের ১৫০ রানের জন্য উল্লাসে ভাসছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তাইজুল ইসলাম ৬ উইকেট নেওয়ার পর উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরে প্রথম টেস্টে একাদশে জায়গা হয়নি। পরেরটায় সুযোগ পেয়েই করলেন বাজিমাত। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ইসলাম আউট করলেন ৬ প্রোটিয়া ব্যাটারকে। তাতে ১৫০ উইকেট শিকারের মাইলফলকে নাম লেখালেন অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে দেড়শ উইকেট নিলেন তাইজুল। ২১৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এ অলরাউন্ডার এবারের টেস্ট সিরিজে খেলছেন না পারিবারিক কারণে।

‘১৫০’ ছুঁতে ৬ উইকেট দূরে ছিলেন তাইজুল। ৫ মাস পর লাল বলের ক্রিকেটে খেলতে নেমে পোর্ট এলিজাবেথে পৌঁছে যান মাইলফলকে। টেস্টের দ্বিতীয় দিন ৪৫৩ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। পেসার খালেদ আহমেদ তিনটি ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

১৩৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল। দেশের বাইরে এটাই তার সেরা বোলিং। গত এপ্রিলে শ্রীলঙ্কায় ৭২ রানে নিয়েছিলেন ৫টি।

তাইজুলের কীর্তির দিনে ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের। দিন শেষ হয়েছে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে। মুশফিকুর রহিম অপরাজিত ৩০ রানে, ইয়াসির আলী অপরাজিত ৮ রানে। ফলো অন এড়াতে প্রয়োজন আরও ১১৫ রান।

বিষয়:তাইজুল ইসলামলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…