স্পোর্টস

৬১ বছরে ‘সবচেয়ে বাজে’ লেস্টার

৬১ বছরে ‘সবচেয়ে বাজে’ লেস্টার

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লেস্টার সিটি অবনমনের হুমকিতে পড়েছে। রোববার সোয়ানসি সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে বিপদ বাড়িয়েছে দলটি।

লেস্টার আগের ম্যাচে এফএ কাপে খেলতে নেমে নিজেদের মাঠে ডার্বি কাউন্টির বিপক্ষে জয় পেয়েছিল। কিন্তু লিগে টানা পাঁচটি ম্যাচ হারতে হলো তাদের।

১৯৫৬ সালের পর প্রিমিয়ার লিগের কোনো চ্যাম্পিয়নরা টানা এত ম্যাচ হারেনি। ওই বছর মার্চে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি পাঁচটি ম্যাচ হেরেছিল। ৬১ বছর পর লেস্টারকে এই ‘লজ্জা’র মুখোমুখি হতে হলো।

এই হারের পর ২০ দলের মধ্যে ১৭তম স্থানে আছে লেস্টার। অন্যদিকে নিজেদের অবনমন শঙ্কা বাঁচিয়ে ১৫ নম্বরে উঠে গেছে সোয়ানসি।

এদিন প্রথমার্ধেই ম্যাচের গোল দুটি হয়। মাওসনের পর প্রথমার্ধের শেষ দিকে অলসন দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে লেস্টারকে তুলনামূলক বেশি আক্রমণাত্মক মনে হলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তার মুখে খেই হারাতে হয়।

বিষয়:লেস্টার সিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…