ক্রিকেট

৪০০ উইকেটের মাইলফলকে সাকিব

সাকিব আল হাসান ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন, ক্রিকেট মাঠে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেটার ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছানোর পর মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএল শুরুর আগে মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশাল অধিনায়ক পরপর দুই ম্যাচে একটি করে উইকেট নিয়ে নাম লেখালেন চারশ’তে।

সোমবার মিরপুরে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে মাইলফলকে পৌঁছান সাকিব। টি-টুয়েন্টিতে ৪০০ উইকেটের দেখা পেতে বাঁহাতি স্পিনারের লাগল ৩৫৩ ম্যাচ। তার চেয়ে বেশি উইকেট পাওয়া বোলার বিশ্বে আছেন সবে ৪ জন।

৫১৩ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৫৫৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। সাউথ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ৩৪৪ ম্যাচে নিয়েছেন ৪৩৫ উইকেট। ক্যারিবিয়ান অফস্পিনার সুনীল নারিন ৩৮৩ ম্যাচে পেয়েছেন ৪২৫ উইকেট। আফগান লেগ স্পিনার রশিদ খানের ৩০০ ম্যাচে শিকার ৪২০ উইকেট।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…