তথ্যপ্রযুক্তি

২০০ অ্যাপ বাতিল করল ফেসবুক

২০০ অ্যাপ বাতিল করল ফেসবুক

তথ্য অপব্যবহার ঠেকাতে দুইশ’ অ্যাপ বাতিল করেছে সোশ্যাল মিডিয়া ফেসবুক। সোমবার ফেসবুক এক ঘোষণায় জানিয়েছে, তারা দুই মাস ধরে হাজারের বেশি অ্যাপ পর্যালোচনা করে দুইশ’ অ্যাপ বাতিল করেছে।

কেমব্রিজ অ্যানালিটিকা ডাটা কেলেঙ্কারির পর ডাটা অপব্যবহার ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর চাপ ও সমালোচনার মুখে চলতি বছর ২১ মার্চ ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা ডেটা অপব্যবহার বিষয়ে তদন্তের ঘোষণা দেন।

এরই অংশ হিসেবে এখন পর্যন্ত কয়েক হাজার অ্যাপ যাচাই করে দেখা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে আর কোন কোন অ্যাপ ডাটা বেহাত করেছে তা খতিয়ে দেখতে আরও বেশ কিছু সময় লাগবে।

বিষয়:ফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…