বাংলাদেশ

১১ আগস্ট থেকে ভারতীয় ভিসা পাওয়া যাবে

এ জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না

বাংলাদেশ থেকে ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য ভারতীয় ভিসার আবেদন সংক্রান্ত ছবি, যেখানে ভিসার ফর্ম ও নথিপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ায় ১১ আগস্ট থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

এক্ষেত্রে আবেদনকারীকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না।

তবে আপাতত ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা দেওয়া হবে বলে ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে গত ৩০ জুন হাইক‌মিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই ২০২১ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে সেসময় জানিয়েছিলো হাইকমিশন।

 

বিষয়:করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতভিসা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…