তথ্যপ্রযুক্তি

হোটেল-রেস্তোরাঁর তথ্য জানাতে ফেসবুকের নতুন অ্যাপ

ফেসবুক লোকাল

স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য দিতে ‘লোকাল’ নামের একটি অ্যাপ চালু করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

অ্যাপটি এর আগে ছিল ‘ইভেন্টস’ নামে।

লোকাল নামের এই স্ট্যান্ডঅ্যালোন অ্যাপটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে। কোনো কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের তথ্য খোঁজার জন্য এটি একটি সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইভেন্টের তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।

নতুন এই অ্যাপে একটি প্রতিষ্ঠানের ঠিকানার পাশাপাশি ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সেইসাথে গ্রাহকদের রিভিউ ও রেটিং পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে ফোরস্কয়ার এবং ইয়েল্পের মতো প্রতিষ্ঠানকে এবার টেক্কা দিতে যাচ্ছে ফেসবুক।

বিভিন্ন ইভেন্টের খবর জানাতে গত বছর ‘ইভেন্টস’ নামের অ্যাপটি চালু করেছিল ফেসবুক। শুরুতে অ্যাপটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ দেখা গেলেও কিছুদিনের মধ্যেই অ্যাপটি মুখ থুবড়ে পড়ে আইওএস অ্যাপ স্টোরে। চলে যায় শীর্ষ অ্যাপের তালিকার বাইরে।

বিষয়:ফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই টেক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…