স্পোর্টস

হুমকির মুখে স্পেনের বিশ্বকাপ অংশগ্রহণ

স্পেনের ফুটবল দলের দুই খেলোয়াড় মাঠে, একজন হাঁটছেন, অন্যজন ব্যথিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ফুটবল দলের দুই খেলোয়াড় মাঠে, একজন হাঁটছেন, অন্যজন ব্যথিত, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে বহিষ্কারের কড়া হুঁশিয়ারি দিয়েছে ফিফা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) ক্রমাগত রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ায় এমন হুমকি দিল ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আরএফইএফ’র নির্বাচনে নিজেদের প্রার্থীকে ফেডারেশন সভাপতি করার জন্য উঠেপড়ে লেগেছে দেশটির ডানপন্থী সরকার। সরকারের এমন খোলামেলা হস্তক্ষেপে বিরক্ত ফিফা ফেডারেশনটিকে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এমন হতে থাকলে রাশিয়া বিশ্বকাপে নাও দেখা যেতে পারে স্পেনকে।

নির্বাচনের আগে আরএফইএফের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান লুইস লারিয়া। এর আগে নিয়মিত সভাপতি অ্যাঙ্গেল মারিয়া ভিয়ারকে দুর্নীতির দায়ে সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে।

নতুন সভাপতি নির্বাচনের সকল প্রস্তুতি যখন সারা হচ্ছে, তখনই স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’ জানাচ্ছে ভিয়ারের শূন্য পদে নিজেদের পছন্দমত প্রার্থীকে চায় স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ। যা ফিফার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। সংস্থাটির আইনে বলা আছে, ‘প্রতিটি সদস্য (ফেডারেশন) তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে। তাতে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা চলবে না।’

কোন ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণ পেলে সেই ফেডারেশনের সদস্যপদ বাতিল করে ফিফা। অর্থাৎ, এমনটি ঘটলে বিশ্বকাপ খেলার যোগ্যতা হারাবে স্পেন। এর আগে একই কারণে ফিফার সদস্যপদ হারিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। ২০১৫-২০১৭ সাল পর্যন্ত কুয়েত ফুটবল ফেডারেশনের সদস্য পদ স্থগিত রেখেছিল ফিফা।

বিষয়:ফিফাস্পেন ফুটবল দল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…