বাংলাদেশ

হবিগঞ্জে মা-মেয়েসহ ৪ জনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে মা-মেয়েসহ ৪ জনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে বিবাদের জেরে ভাবী-ভাতিজি-ভাতিজাসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে দেবর। 

এ ঘটনায় ঘাতক দেবর আবু তাহেরকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিদেশ যাওয়া নিয়ে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীর সিংহপাড়া গ্রামের আবু তাহেরের সঙ্গে তার ভাবী জাহানারা আক্তারের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তাহের উত্তেজিত হয়ে জাহানারা, তার মেয়ে শারমিন ও ছেলে সুজাতকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জাহানারা ও শারমিন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সুজাত।

হত্যাকাণ্ডের সময় প্রতিবেশী শিমুল নামের এক যুবক এগিয়ে এলে তাকেও হত্যা করে ঘাতক তাহের।

খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাহেরকে আটক করে পুলিশ।

বিষয়:হবিগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…