জনপদ

বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে ৩ জন নিহত

বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে ৩ জন নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অারও ৫ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

সোমবার মধ্যরাত দেড়টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরের হাটের ডহন্ডা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী ঘটনা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১৪-৪৪৪১) এর সঙ্গে বীরগঞ্জ উপজেলা থেকে বাড়ির অভিমুখে একটি যাত্রী বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বৈশাকু (৬০) ও গকুল (৪৫) নামে দু’জন নিহত হয়। আহত হয় আরও ৬ জন। আহতদের দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুভ (৩২) নামে আরেকজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়:দিনাজপুরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…