জনপদ

সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় জেলা আ. লীগের সহসভাপতি নিহত

সড়ক দুর্ঘটনা

এ রহমান মুকুল, জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রহমান (রবি মাহমুদ) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পঞ্চগড়-বাংলাবান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খবির উদ্দিনের সাথে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি। পথে তেঁতুলিয়া থেকে অাসা যাত্রীবাহী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে পঞ্চগড় জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমিনুর রহমান মাহমুদ মারা যান। খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

বিষয়:আওয়ামী লীগসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…