পরিবেশ

সড়কে আবর্জনা জড়ো করায় দুর্ভোগে রাজধানীবাসী

সড়কে আবর্জনা জমে থাকায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে আবর্জনা ও ময়লা জমে থাকায় যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন, পরিবেশের ক্ষতি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাসাবাড়ির বর্জ্য সরিয়ে নেয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন সব এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করতে পারেনি। তাই অনেক জায়গায় এখনও সড়কের উপরই আবর্জনা জড়ো করায় দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। তবে সিটি করপোরেশন বলছে, জায়গার অভাবে বর্জ্য স্থানান্তরের এ আধুনিক স্টেশন করা যাচ্ছে না।

সড়কে আবর্জনা ফেলার কারণে দূষিত এলাকাগুলোর মধ্যে রাজধানীর শাহীনবাগ অন্যতম। এ রাস্তায় যাতায়াত বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীদের। দূর থেকেই তাদের নাকে আসে দুর্গন্ধ। রাস্তার অর্ধেকটা বর্জ্যের দখলে থাকায় এখানে এসে রিকশার গতিও কমে যায়।

এই চিত্র শুধু শাহীনবাগের নয়, রাজধানীর অনেক এলাকার অবস্থা এরকম। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য রাস্তার উপরই ঢেলে রাখা হয়। তবে বর্জ্যের জন্য ৫২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, এসটিএস তৈরি করেছে উত্তর সিটি করপোরেশন। জায়গার অভাবে আরো অর্ধশতাধিক স্টেশন করতে পারছে না তারা।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন না করা পর্যন্ত এসব এলাকার বর্জ্য সকাল শুরুর আগেই সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আবর্জনারাজধানী
প্রতিবেদক

মো. জাহিদুজ্জামান

সাংবাদিক, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…