ক্রিকেট

স্মিথের ৭১, কামিন্স-মারফির জুটিতে লিড পেলো অস্ট্রেলিয়া

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসাথে, উল্লাস ও বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসাথে, উল্লাস ও বন্ধুত্বের মুহূর্ত, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল‍্যান্ড। ১৮৫ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট শিকার করে আশা জাগিয়েছিল বড় লিডের। স্টিভেন স্মিথের ৭১ রানের পর প‍্যাট কামিন্স ও টড মারফির জুটিতে লিড নিয়েই ইনিংস শেষ করেছে অস্ট্রেলিয়া।

ওভালে প্রথমে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমদিনে ২৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথমদিনে ১ উইকেটে ৬১ রান করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ২৯৫ রানে শেষ করেছে ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ১২ রানের লিড নিয়েছে তারা।

২২২ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এ সেশনে ৬টি উইকেট শিকার করে। একপ্রান্ত আগলে রেখে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন স্টিভেন স্মিথ। ১২৩ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন।

পরে টড মারফি ও প্যাট কামিন্স জুটি ইংল্যান্ডের সংগ্রহ টপকায়। ২৮৮ রানে ফিরে যান মারফি। ৩৯ বলে ৩৪ রান করেন। ইংল্যান্ডকে ১২ রানের লিড দিয়ে ৮৬ বলে ৩৬ রান করে ফেরেন প্যাট কামিন্স।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। দুটি করে উইকেট নেন জো রুট, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড।

শনিবার ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে ইংল্যান্ড।

বিষয়:অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওকসস্মিথ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…