স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় অঘোষিত কারফিউ চলছে: বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
সে সময় বিএনপির নেতারা স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: দেশের মানুষের জন্য সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে। জনগণকে বাদ দিয়ে সরকার বাইরের দেশের বন্ধুদের নিয়ে দিনটি পালন করছে। এমন দিন স্বাধীনতার ৫০ বছরে দেখতে হবে সেটি কেউ প্রত্যাশা করেনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







