চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের নামে বাসা নিয়ে তেরো সন্তানকে নির্যাতন করেন টারপিন দম্পতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
টারপিন-ক্যালিফোর্নিয়া-তেরো সন্তানকে বন্দী করে নির্যাতন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে তেরো সন্তানকে নির্যাতন ও শেকল বেঁধে রাখার ঘটনায় পুলিশ জানিয়েছে, বাড়িটি নিবন্ধিত ছিল একটি স্কুল হিসেবে। আর স্কুলের অধ্যক্ষ ছিলেন ওই তেরো জনের বাবা ডেভিড অ্যালেন টারপিন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাবলিক রেকর্ড অনুসারে, ক্যালিফোর্নিয়া শিক্ষা বিভাগের ডিরেক্টরিতে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরিস শহরের ওই বাড়িটির নাম ‘স্যান্ডক্যাসেল ডে স্কুল’। স্কুলটির অধ্যক্ষের জায়গায় ডেভিডের নাম লেখা। দাপ্তরিক নিবন্ধনপত্রে একে একটি ধর্মশিক্ষা দেয়া হয় না এমন একটি কো-এজুকেশনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা লেখা রয়েছে ৬ জন।

পুলিশ জানায়, টারপিন দম্পতি ২০১৪ সালে ওই বাসায় এসে ওঠেন। কোনো সন্তানকেই তারা কোনো স্কুলে ভর্তি করাননি। ঘরেই তাদের পড়ালেখার ব্যবস্থা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

বাড়িটি থেকে দুই থেকে ২৯ বছর বয়সী তেরো ভাইবোনকে উদ্ধার করার পর দ্রুত নিকটস্থ করোনা রিজিওনাল মেডিকেল সেন্টারে নেয়ার পর পরীক্ষা করে চিকিৎসক মার্ক উফার বিবিসি’কে জানান, তাদের কারও মাঝে যৌন নির্যাতন বা মানসিক অসুস্থতার আলামত এখনো পাওয়া যায়নি। তবে প্রাপ্তবয়স্ক সাতজনসহ প্রত্যেকেই তীব্র অপুষ্টিতে ভুগছে।

২০১১ সালে দেউলিয়া মামলায় পড়েছিলেন ডেভিড ও লুইস অ্যানা টারপিন। ওই সময় তাদের পক্ষে থাকা আইনজীবী ইভান ট্রাহান লস অ্যাঞ্জেলেস টাইমস’কে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনট্রাক্টর কোম্পানি নরথ্রপ গ্রুম্যান-এ প্রকৌশলী হিসেবে কাজ করে ডেভিড যথেষ্ট অর্থ কামাতেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১১ সালে ডেভিডের বাৎসরিক আয় ছিল প্রায় দেড় লাখ মার্কিন ডলার। কিন্তু বিশাল পরিবারের পেছনে তার প্রতি মাসের বেতনের চেয়েও এক হাজার ডলারের বেশি খরচ হতো।টারপিন-ক্যালিফোর্নিয়া-তেরো সন্তানকে বন্দী করে নির্যাতন

Reneta

টারপিন দম্পতির প্রতিবেশীরা জানিয়েছেন, ওই তেরো ছেলেমেয়েকে দুয়েকবার ছাড়া কখনোই বাইরে দেখেননি। এমনকি ছেলেমেয়েদের দাদা-দাদি, নানা-নানিও গত চার-পাঁচ বছরে তাদের একটি বারের জন্য তাদের দেখেননি বলে অভিযোগ করেছেন।

অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টারপিন দম্পতির বাচ্চাকাচ্চাসহ অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে, যেখানে তাদেরকে একটি বড় আকারের সুখী পরিবার বলেই মনে হয়।

রিভারসাইড শেরিফ’স ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, আটকে রাখা ছেলেমেয়েদের মধ্যে সতেরো বছর বয়সী একটি মেয়ে স্থানীয় সময় রোববার সকালে পালিয়ে বের হতে সফল হয়। মেয়েটি খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছিল এবং খুবই ক্ষীণকায় অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।টারপিন-ক্যালিফোর্নিয়া-তেরো সন্তানকে বন্দী করে নির্যাতন

বের হওয়ার পর মেয়েটি বাসার ভেতরেই খুঁজে পাওয়া একটি সেলফোন থেকে পুলিশের জরুরি সহায়তা নম্বরে কল করে দাবি করে, তার বাবা-মা বাড়ির ভেতর তার আরও বারো ভাইবোনকে বন্দী করে রেখেছেন।

খবর পেয়ে তাদের উদ্ধার করার জন্য ওই বাড়িতে ছুটে যায় পুলিশ। তাদের উদ্ধারের পর পুলিশ জানায়, সেখানে আটকে থাকা তেরো জনই অপুষ্টিতে ভুগছে। তাদের অনেককেই তখন শেকল আর তালা দিয়ে বেঁধে নোংরা অন্ধকার ঘরে বন্দী অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরও খুব নোংরা অবস্থায় ছিল।

পুলিশ প্রধান ক্যাপ্টেন গ্রেগ ফেলোজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার অভিযানের সময় তিনজনকে শেকল বাঁধা অবস্থা পাওয়া যায়। আটকে রাখা ছেলেমেয়েরা এতটাই অপুষ্টিতে ভুগছিল যে পালিয়ে বের হওয়া ১৭ বছর বয়সী মেয়েটিকে দেখতে ১০ বছরের বাচ্চা মনে হচ্ছিল।

ডেভিড ও লুইসের বিরুদ্ধে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT