ক্রিকেট

সৌম্যকে নিয়ে গড়া রেকর্ডটা লিটনকে নিয়ে ছুঁলেন তামিম

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম ওয়ানডেতে চিরাচরিত ছন্দেই নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। তামিম ইকবাল এবং লিটন দাস ওপেনিংয়ে গড়ে ফেলেছেন শতরানের জুটি। তাতে ছুঁয়েছেন দারুণ এক রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সবচেয়ে বেশি চারবার শতরানের জুটির রেকর্ড এতদিন ছিল কেবল তামিম ও সৌম্য সরকারের দখলে। সেটি ধরে ফেলেছেন তামিম ও লিটন। তাদের পাশেও এখন উদ্বোধনীতে চারটি জুটির রেকর্ড।

আরেকটি রেকর্ড থেকে অবশ্য তারা দুধাপ দূরে। ওয়ানডেতে এখন অবধি যেকোনো উইকেটে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই সিনিয়র ছয়বার গড়েছেন এমন কীর্তি।

শুক্রবার হারারেতে টসে হেরে আগে ব্যাটে নামে লাল-সবুজের দল। ১১৯ রানের ওপেনিং জুটির পর আউট হয়েছেন তামিম। ৮৮ বলে ৮ চারে ৬২ রানে সিকান্দার রাজার বলে কাইয়ার হাতে ধরা পড়লেন। লিটন ছুটছেন ফিফটি পেরিয়ে।

বিষয়:তামিমলিটনলিড স্পোর্টসসৌম্য
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…