সৌদি আরবের কাছে প্রায় ১শ’ ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
চুক্তি অনুযায়ী সৌদি আরব ১৫৩ টির বেশি ট্যাংক এবং অন্যান্য সামরিক যন্ত্রপাতি নেবে বলে তথ্য দিয়েছে পেন্টাগন। ত্রিশ দিনের মধ্যেই নতুন অস্ত্র বিক্রির চুক্তি মার্কিন কংগ্রেসের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত নভেম্বরে সৌদি বিমান বাহিনীর অস্ত্রাগার আরো সজ্জিত করতে নিজেদের মিত্র দেশটির সঙ্গে ১শ’ ২৯ কোটি ডলারের চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র।








