বাংলাদেশ

সিনেমা স্টাইলে সেই তিন জুয়াড়িকে ধরল পুলিশ

পুলিশের হাতে ধরা পড়া তিন জুয়াড়ি।

পুলিশের হাতে ধরা পড়া তিন জুয়াড়ি।

রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি সংলগ্ন বিজিএমইএ ভবনের বিপরীত পাশ থেকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়িকে ধরেছে পুলিশ। বুধবার দুপুরে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর মাইকেল বণিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- বাবু (২২), আবুল হাশেম (৫৫), সোহেল (৩০)। ডিএমপি অধ্যাদেশে তাদেরকে বৃহস্পতিবার কোর্টে চালান করা হবে বলে জানান মাইকেল বণিক।

এর আগে চ্যানেল আই অনলাইনে ‘তেজগাঁও ফুটপাত: নিমিষেই পথচারীর পাঁচ হাজার টাকা হাওয়া’ শিরোনামে জুয়াড়িদের কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে তেজগাঁও থানার এসি রুবাইয়াত জামান জুয়াড়িদের তৎপরতার সত্যতা স্বীকার করে এ ধরণের অপরাধ দেখলে দ্রুত পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানান।

বুধবার দুপুরে এসব জুয়াড়িরা আবার ফুটপাতে তিন তাসের আসর বসায় সেই জুয়াড়িরা। ওই আসর দেখার পর এই প্রতিবেদক ফোন করেন তেজগাঁও থানার এসি রুবাইয়াত জামানকে। তিনি তাৎক্ষণিক অভিযান চালাবেন বলে প্রতিবেদককে আশ্বাস দেন।

পুলিশের হাতে ধরা পড়া তিন জুয়াড়ি।
পুলিশের হাতে ধরা পড়া তিন জুয়াড়ি।

এরপর দশ পনের মিনিটের মধ্যে দেখা যায় মাছের বাজার থেকে দুইজন পুলিশ এবং রেল ক্রসিং এলাকা দিয়ে পথচারীর সঙ্গে মিশে এসে একজন পুলিশ ও আনসার জুয়াড়িদের ঘিরে ফেলেছে। দলের কয়েকজন দৌড়ে পালালেও তিনজন জুয়াড়িকে জুয়ার টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। জুয়াড়িরা তৎক্ষণাৎ অপরাধ স্বীকার করলে পুলিশ তাদের তেজগাঁও থানায় নিয়ে যায়।

এভাবে তিন তাসের আসর বসিয়ে পথচারীদের নিঃস্ব করতো তারা।
এভাবে তিন তাসের আসর বসিয়ে পথচারীদের নিঃস্ব করতো তারা।

মাইকেল বণিক বলেন, ‘খবর পেয়ে আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। তিনজনকে হাতেনাতে ধরা হয়েছে। বৃহস্পতিবার তাদের কোর্টে চালান করা হবে।’

চ্যানেল আই অনলাইনকে ধন্যবাদ জানিয়ে তেজগাঁও থানার এসি রুবাইয়াত জামান বলেন, ‘সবার সহযোগিতাই পারে দ্রুত মাদক, জঙ্গিসহ সব ধরণের অপরাধমুক্ত সমাজ গড়তে। আপনারা যেকোন অপরাধ দেখলেই দ্রুত পুলিশকে জানান। আমরা তড়িৎ অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেফতার ও অপরাধ বন্ধ করে দেব।’

বিষয়:জুয়াজুয়াড়ি
প্রতিবেদক

মুহাম্মাদ আসাদুল্লাহ

মুহাম্মাদ আসাদুল্লাহ ২০১০ সাল থেকে দেশের প্রায় সবকটি জাতীয় পত্রিকার রম্য, ফিচার, সাপ্তাহিক বিনোদন পাতায় লিখেছেন। দৈনিক প্রতিদিনের সংবাদের বিনোদন ইনচার্জ হিসেবে কাজ করেছেন । তিনটি গল্প, একটি উপন্যাসসহ চারটি বই রয়েছে তার। ফেব্রুয়ারি-২০১৭ থেকে চ্যানেল আই অনলাইনে ‘অনলাইন জার্নালিস্ট হিসেবে কর্মরত। Facebook

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…