আন্তর্জাতিক

সাড়ে তিন বছরে ৮০ বার পুতিনের নাম জপেছেন ট্রাম্প

সাড়ে তিন বছরে ৮০ বার পুতিনের নাম জপেছেন  ট্রাম্প

তিন বছরে ট্রাম্প পুতিন নিয়ে কথা বলেছেন মোট ৮০ বার

২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত সাড়ে তিন বছরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মাধ্যমে মোট ৮০ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনের নাম উল্লেখ করে টুইট করেছেন অথবা বক্তব্য দিয়েছেন।

২০১৩’র ১৮ জুন থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত ট্রাম্পের বিভিন্ন টুইট, নির্বাচনী সম্মেলন, সংবাদ সম্মেলন, সভা, সেমিনার, গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার ও মন্তব্য নিয়ে সিএনএন’র এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন’র বিশ্লেষণে বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার মস্কোতে ট্রাম্পের মিস ইউনির্ভার্স প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা বা কথা অথবা যোগাযোগ করেছেন, ট্রাম্প এমন দাবি করেছেন অন্তত ৯ বার।

কিন্তু ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্য ও লেখায় ট্রাম্পের এই দাবি যখন বিশেষ ভাবে খতিয়ে দেখার বাস্তবতা আসে।

তখন তিনি ধীরে ধীরে এই সুর পরিবর্তন আনেন। তখন তিনি বলতে থাকেন তিনি আসলে পুতিনের সাথে দেখা করেননি।

২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় প্রচলিত রাজনৈতিক রীতি ভেঙে ট্রাম্প বারবার পুতিনকে নিয়ে উচ্চ প্রশংসামূলক বক্তব্য দিয়েছেন। তার ওই বক্তব্যের পর ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করছে’ – জনমনে এমন আশঙ্কা ঘনীভূত হয়।

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর পুতিন বিষয়ে ট্রাম্পের অতীতের বিরুদ্ধাচরণ লক্ষ্য করা গেছে।

২০১৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘পুতিনের সাথে আমার দেখা হয়নি। পুতিন যে আসলে কে তা আমি জানিই না। তবে পুতিন আমাকে নিয়ে একটা সুন্দর কথা বলে। তিনি দাবি করেন যে আমি জিনিয়াস। আমি তাকে পত্রিকায় অনেক ধন্যবাদ জানিয়ে বিষয়টির ইতি টানি। পুতিনের সঙ্গে কখনো আমার দেখা হয়নি।’

বিষয়:ট্রাম্প - পুতিনডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…