আগামী নভেম্বরে আসছে সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান এবং নিজের রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, এই দুটি সুখবর ভাগাভাগি করতে শনিবার সন্ধ্যায় সাবিক রেস্টুরেন্টে বসেছিলো তারকাদের হাট।
ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা, তাসকিন অাহমেদসহ অনেক ক্রিকেটার এসেছিলেন সহকর্মীকে শুভেচ্ছা জানাতে। ছিলেন সাকিব-শিশিরের পারিবারিক বন্ধুসহ অনেক গণমাধ্যম কর্মী।
এক ফ্রেমে নাট্যব্যক্তিত্ব আবদুর নূর তুষার এবং উম্মে অাহমেদ শিশির।
বাবা হওয়ার আনন্দ সবার সঙ্গে এভাবেই ভাগাভাগি করে নিলেন সাকিব আল হাসান।
সাকিবের রেস্টুরেন্ট তারকাদের হাট।
ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাও এসেছিলেন খেলার মাঠের সহকর্মীকে শুভকামনা জানাতে।
সাকিব-শিশির দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় ফারুকী-তিশা দম্পতি।
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় সঙ্গে খেলতে না পারলেও সাকিব রেস্টুরেন্টে ছুটে এসেছেন সফল পেসার তাসকিন।







