ক্রিকেট

সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান

ক্রিকেট মাঠে আম্পায়ার ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলাকালে ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার কারণে তিন ম্যাচে মাঠে নামতে পারছেন না মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। এ অলরাউন্ডারকে ছাড়াই জয়ের ধারা অব্যাহত রেখেছে আকাশী-নীলরা। বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৫ রানে হারিয়েছে শুভাগত হোমের দল।

বিকেএসপি’র চার নম্বর মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে মোহামেডান। ইরফান শুক্কুর ৪২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

ওল্ড ডিওএইচএস ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান তোলার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। সর্বোচ্চ ২৬ রান করে মাহমুদুল হাসান জয়।

শুভাগত দুটি ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান মোহামেডানের।

বিষয়:ডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…