বিনোদন

সরকারের অর্থায়নে অটিস্টিক শিশুদের নিয়ে ইমপ্রেসের সিনেমা ‘পুত্র’

সরকারের অর্থায়নে অটিস্টিক শিশুদের নিয়ে ইমপ্রেসের সিনেমা ‘পুত্র’

অটিস্টিক শিশু বোঝা নয়, তারা দেশের সম্পদ; এমন বার্তা নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পুত্র’।

সিনেমাটি তথ্য মন্ত্রলণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

মঙ্গলবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয় ‘পুত্র’ সিনেমাটির প্রিমিয়ার শো।

এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘পুত্র’ ছবির নায়ক ফেরদৌস, প্রধান চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী লাজিম, কণ্ঠশিল্পী মেহরীন এবং ছবিটির গল্পকার হারুন রশীদ।

অনুষ্ঠানে ‘পুত্র’ ছবির গল্পের প্রেক্ষাপট তুলে ধরে হারুন রশীদ বলেন, ‘আমাদের দেশে অটিজমের ওপর অনেকেরই সঠিক ধারনা কম। পরিবার থেকে বেশিরভাগ সময় বিশেষ এ শিশুর মাকে দায়ী করা হয়। কিন্তু তারাই নিজেরাও জানেন না এখানে বাবা-মায়ের কোনো ভূমিকা থাকে না। আমরা সিনেমার মাধ্যমে সেই বার্তা দিতে চেয়েছি।’

“শুধু এই বার্তা নয়, একজন অটিস্টিক শিশু যে আর দশ-জন শিশুর চেয়েও বেশি প্রতিভাবান হতে পারে সেই বার্তাটিও এ ছবিতে দেয়া হয়েছে। আমরা মনে করি, আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে এ ছবিটি অত্যন্ত জরুরি।”%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%ab

দেশের চলচ্চিত্র নির্মাণে স্বনামধন্য প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমরা যখন এই প্রজেক্ট হাতে নেই, তখন অনেকে প্রযোজনার সংস্থার সঙ্গে কথা হয়েছিলো কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে ইমপ্রেস সবসময় মানুষের কল্যাণে সিনেমা নির্মাণ করে। সেক্ষেত্রে আমরা ‘পুত্র’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে ইমপ্রেসের হাতে দেই এবং ছবিটি তারা যথাযথভাবে সিনেমার পর্দায় সফলভাবে ফুটিয়ে তুলেছেন।’

‘পুত্র’ সিনেমা নিয়ে তিনি আরো বলেন, ‘অটিস্টিক শিশুকে অনেকে বোঝা মনে করেন। আসলে তারা দেশের সম্পদ। যদি এসব শিশুদের বিশেষ যত্ন নেওয়া হয় এবং সমাজ তাদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে, তাহলে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এবং তাদের প্রতিভা বিকাশ করতে পারে।  আর সেই সেইসব গল্প নিয়েই পুত্র সিনেমার কাহিনী।’%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%a7

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সরকারের এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা সমাজের প্রতিটি ক্ষেত্র নিয়ে কাজ করছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, একটি চলচ্চিত্র যখন সরকার নির্মিত করে, তখন এটি রাষ্ট্রের হয়ে যায়, তাই রাষ্ট্রের প্রতি ভালোবাসা রেখে সবার উচিত ‘পুত্র’ সিনেমাটি হলে গিয়ে দেখা।’

প্রথমবার অটিস্টিক সিনেমায় অভিনয় করা চিত্রনায়ক ফেরদৌস ধারুণ উচ্ছ্বসিত। তার এ উচ্ছ্বাস সকল অটিস্টিক শিশুর জন্য। %e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%aa

সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এ ছবিতে জয়া আহসান ও ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন শেওতি, আজিজুল হাকিম, শর্মি মালা। অার মূল চরিত্রে অটিস্টিক শিশুর ভূমিকায় অভিনয় করেছেন নবাগত শিশুশিল্পী লাজিম।

এক কোটি টাকা বাজেটে সম্পূর্ণ ডিজিটাল ফরম্যাটে নির্মিত ‘পুত্র’ সিনেমাটি শিগগিরই সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:ইমপ্রেসচ্যানেল আইপুত্র
প্রতিবেদক

জাকিয়া আক্তার

জাকিয়া আক্তার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…